ঝাড়গ্রাম কে মাওবাদী উপদ্রত জেলার তকমা নির্বাচন কমিশনের - The News Lion

ঝাড়গ্রাম কে মাওবাদী উপদ্রত জেলার তকমা নির্বাচন কমিশনের

 


দি নিউজ লায়নঃ     আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের নির্বাচন ।তার আগেই রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হলো ঝাড়গ্রাম মাওবাদী উপদ্রুত জেলা হিসাবে। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে ১৩০৭  টি বুথ  রয়েছে। প্রতিটি বুথে আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভোটের দিন মোতায়েন  থাকবে। তার জন্য ১২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে। 


এছাড়াও ঝাড়গ্রাম জেলার ১২৫টি সেক্টরের জন্য ১৪কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও  বিনপুর বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর  জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য  রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


 ঝাড়গ্রাম জেলার এক প্রান্তে উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্য রয়েছে। তাই বিধানসভা নির্বাচনের দিন মাওবাদীরা যাতে ঝাড়খন্ড থেকে সীমান্তবর্তী এলাকা হয়ে ঝাড়গ্রাম জেলায় প্রবেশ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি রাজ্য পুলিশ সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। 


তাই প্রথম পর্বের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত একবছর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাওবাদীদের নামাঙ্কিত বিভিন্ন পোস্টার উদ্ধার হওয়ার পর নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তাই ঝাড়গ্রাম কে  মাওবাদী উপদ্রুত জেলার তকমা দিয়েছে নির্বাচন কমিশন বলে রাজনৈতিক মহলের অনুমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.